মূল অংশে যান
দোকান ও POS

কাউন্টারে ভিড় নেই, হিসাবে গরমিল নেই।

Scan করুন, টাকা নিন, রসিদ প্রিন্ট — কয়েক সেকেন্ডেই একটা বিল শেষ। প্রতিটা বিক্রিতে স্টক, ক্যাশ ড্রয়ার আর হিসাবের খাতা একসাথে ঠিক হয়ে যায়। দোকান আর ওয়েবসাইট চলে একই স্টক থেকে।

যেকোনো Plan-এর সাথে বছরভিত্তিক Add-on। Browser-এ চলে, আবার Windows ও Linux-এর Desktop app-এও।

একটা Barcode স্ক্যান হলো, পণ্যটা বিলে উঠল, গ্রাহক নগদে দিলেন, রসিদ প্রিন্ট হলো, আর স্টক থেকে একটা কমে গেল।

দোকান চালাতে যা যা লাগে, এক জায়গায়

  • Barcode কাউন্টার
  • ক্যাশ ড্রয়ার ও শিফট
  • ক্রয় ও সরবরাহকারী
  • গ্রাহকের বাকি
  • স্টক, Serial ও লেবেল
  • দোকানের রিপোর্ট
কাউন্টারে বিক্রি

লাইন লম্বা হওয়ার আগেই বিল শেষ।

USB বা Bluetooth Scanner লাগিয়ে দিলেই কাজ করে। নাম, কোড বা Barcode দিয়ে পণ্য খুঁজে নিন, বিলে ছাড় দিন, দাম বদলান। অচেনা Barcode এলে সেখানেই পণ্যটা যোগ করে ফেলুন।

  • নগদ, bKash, Nagad, Card, Rocket বা ব্যাংক — চাইলে এক বিলে কয়েক রকম Payment
  • ফেরত কত দিতে হবে বড় করে দেখায়, নোট ধরে ধরে হিসাব
  • বিল রেখে দিন, পরে আবার খুলুন — Page reload হলেও বিল হারায় না
  • ফেরত আর পণ্য বদল — টাকা ফেরত নগদে, অন্য পদ্ধতিতে বা বাকি থেকে
  • 58 mm, 80 mm বা A4 রসিদ — আপনার লোগো, Barcode আর QR সহ
ক্যাশ ড্রয়ার ও শিফট

ড্রয়ারে কত থাকার কথা, টাকা-পয়সা পর্যন্ত জানুন।

শুরুর টাকা দিয়ে শিফট চালু করুন। নগদ বিক্রি, ক্যাশ বের আর ড্রয়ার থেকে খরচ — সব নিজে নিজেই যোগ হয়। দিন শেষে শুধু গুনে মিলিয়ে নিন, হিসাব কষতে হয় না।

  • ক্যাশ ঢোকানো, ক্যাশ বের — প্রতিটার কারণসহ
  • শিফট বন্ধের সময় গুনুন: কম-বেশি হলে দেখায়, লিখে রাখে, কারণ জানতে চায়
  • প্রতি শিফটে Z রিপোর্ট প্রিন্ট
  • বিক্রি ছাড়া ড্রয়ার খুললে কারণ লাগে, আর সেটা লেখা থাকে
ক্রয় ও সরবরাহকারী

মাল এল, পাওনা মিটল — কিছুই দুবার লিখতে হলো না।

ক্রয়ের অর্ডার দিন, পুরো বা অল্প অল্প করে মাল বুঝে নিন — স্টক বাড়ে আসল ক্রয় মূল্যসহ। কোন সরবরাহকারীর কাছে কত দেনা, তা সবসময় হালনাগাদ থাকে।

  • খসড়া থেকে মাল বুঝে পাওয়া পর্যন্ত ক্রয়ের অর্ডার, প্রিন্টও করা যায়
  • মাল বুঝে নিলে স্টক বাড়ে ক্রয় মূল্যসহ — আগে আসা মাল আগে বিক্রি
  • নতুন চালানের পর আপনার লাভের হার ধরে বিক্রয় মূল্যের পরামর্শ
  • কয়েকটা অর্ডারের টাকা একবারে দিন — ড্রয়ার থেকে বা ব্যাংক থেকে
গ্রাহকের বাকি

বাকির খাতা, কিন্তু খাতা ছাড়াই।

চেনা গ্রাহককে বাকিতে বিক্রি করলে টাকাটা সরাসরি তাঁর হিসাবে ওঠে। যেদিন খুশি কাউন্টারে টাকা নিন, স্টেটমেন্ট প্রিন্ট করুন, বা SMS-এ মনে করিয়ে দিন।

  • প্রত্যেক গ্রাহকের বাকি, চলতি হিসাবসহ
  • কাউন্টারেই বাকির টাকা জমা — ক্যাশিয়ারও নিতে পারেন
  • স্টেটমেন্ট প্রিন্ট, আর আপনার SMS কোটা থেকে মনে করানোর SMS
  • ফোনের App-এও বাকির হিসাব, যেখানেই থাকুন
স্টকের হিসাব

দোকান আর ওয়েবসাইটের স্টক একটাই।

কাউন্টারে বিক্রি হোক বা অনলাইনে অর্ডার — দুটোই একই তাক থেকে কমে। যা নেই, তা আর বিক্রি হয় না।

  • আসল খরচে লাভের হিসাব

    মাল থাকে চালান ধরে ধরে; প্রতিটা বিক্রির খরচ ধরা হয় সবচেয়ে পুরোনো চালান থেকে — তাই লাভটা আসল লাভ।

  • Serial আর Warranty

    বিক্রির সময় Serial স্ক্যান করুন — রসিদে Warranty কবে পর্যন্ত, সেটাও ছাপা হয়।

  • Barcode আর লেবেল

    দোকানের নিজের Barcode বানান, রোলে বা A4 শিটে লেবেল প্রিন্ট করুন।

  • স্ক্যান করে স্টক গোনা

    কাউন্টারেই কম স্টক আর শেষ হওয়া পণ্যের তালিকা, Scanner দিয়ে স্টক মেলানো।

  • শুধু দোকানে দেখান

    কোনো পণ্য অনলাইনে বিক্রি হবে, শুধু “দোকানে পাওয়া যায়” দেখাবে, নাকি ওয়েবসাইটে লুকানো থাকবে — আপনি ঠিক করুন।

  • দোকানের রিপোর্ট

    দিন, ক্যাশিয়ার, Payment আর পণ্য ধরে বিক্রি, লাভ ও লাভের হার; স্টকের মূল্য আর অচল মাল — সব Export করা যায়।

যেকোনো কাউন্টারে

Browser-এ, অথবা Desktop app-এ।

যেকোনো কম্পিউটারের Browser-এ শুরু করুন। ভিড়ের কাউন্টারে Desktop app দেয় শব্দহীন প্রিন্ট আর নিজে নিজে খোলা ক্যাশ ড্রয়ার।

  • Web till

    Browser-এ খুলুন, চাইলে App হিসেবে Install করুন। কিছু Setup করতে হয় না।

    Browser-এর Print window দিয়ে প্রিন্ট
  • Desktop app

    Windows ও Linux-এর জন্য — কাউন্টার আর পুরো Back office, সরাসরি রসিদ প্রিন্ট আর ক্যাশ ড্রয়ারসহ।

    নিজে নিজে Update হয়
  • নেট গেলেও বিক্রি চলে

    Internet চলে গেলে কাউন্টার জমানো পণ্য-তালিকা থেকে স্ক্যান আর বিক্রি চালিয়ে যায়, নেট ফিরলে বিক্রিগুলো পাঠিয়ে দেয়।

    শিফট, ফেরত আর বাকির টাকায় নেট লাগে
  • ফোনে POS lite

    স্ক্যান করে দাম আর স্টক দেখুন, তাক গুনুন, আজকের বিক্রি আর বাকির খাতা দেখুন।

    এটা পুরো কাউন্টার নয়

App ডাউনলোড করুন

নিয়ন্ত্রণ আপনার হাতে

বিক্রি করবেন কর্মীরা, কে কী পারবেন ঠিক করবেন আপনি।

  • ক্যাশিয়ারের Role

    বিক্রি, ড্রয়ার আর বাকির টাকা নেওয়া — চাইলে এর বাইরে আর কিছু নয়।

  • “শুধু POS” কর্মী

    শুধু কাউন্টারের কর্মী সরাসরি কাউন্টারে ঢোকেন। এটা Server আটকায়, শুধু Screen নয়।

  • ছাড়ের সীমা

    ক্যাশিয়ার কত ছাড় দিতে পারবেন, ঠিক করে দিন; টাকা ফেরতের জন্য আলাদা অনুমতি লাগে।

  • সব কাজের রেকর্ড

    ড্রয়ার খোলা, বিল বাতিল, দাম বদল — কে করলেন, সব লেখা থাকে।

কীভাবে পাবেন

যেকোনো Plan-এর সাথে, বছরভিত্তিক Add-on।

POS কোনো নির্দিষ্ট Plan-এর সাথে বাঁধা নয়। Starter, Growth বা Business — যেকোনোটার সাথে বছর ধরে নিন, অনলাইন স্টোর যেমন আছে তেমনই থাকবে।

  • আমাদের জানান, বছরের টাকা দিন, আমরা চালু করে দেব
  • দাম আর কবে পর্যন্ত চলবে — আপনার Billing পাতায় দেখা যায়
  • বছর শেষের আগেই মনে করিয়ে দেওয়া হয়, তাই হঠাৎ কাউন্টার বন্ধ হয় না
POS নিয়ে কথা বলুন

POS নিয়ে কিছু প্রশ্ন

কোন Plan-এ POS চালানো যায়?

যেকোনো Plan-এ — Starter, Growth বা Business। POS হলো বছরভিত্তিক Add-on, Plan থেকে আলাদা পরিশোধ করতে হয়। আমাদের জানান, বছরের টাকা দিন, আমরা চালু করে দেব। দাম আর কবে পর্যন্ত চলবে, আপনার Billing পাতায় দেখা যায়।

Barcode Scanner আর রসিদের Printer চলবে?

Keyboard-এর মতো লেখে এমন USB বা Bluetooth Scanner কাউন্টারের যেকোনো জায়গায় কাজ করে। রসিদ হয় 58 mm, 80 mm বা A4-এ। Browser-এ প্রিন্ট হয় Print window দিয়ে; Windows ও Linux-এর Desktop app সরাসরি আপনার বাছাই করা Printer-এ প্রিন্ট করে, ক্যাশ ড্রয়ারও খুলতে পারে।

গ্রাহক কি bKash বা Card-এ টাকা দিতে পারবেন?

হ্যাঁ। ক্যাশিয়ার বিলের সাথে Payment আর তার Transaction ID লিখে রাখেন, আর এক বিলের টাকা নগদ, bKash, Nagad, Card ইত্যাদিতে ভাগ করে নেওয়া যায়। টাকাটা অবশ্য কাটে গ্রাহকের ফোন বা আপনার Card মেশিন থেকে — POS নিজে টাকা কাটে না।

Internet চলে গেলে কী হবে?

কাউন্টার জমানো পণ্য-তালিকা থেকে স্ক্যান আর বিক্রি চালিয়ে যায়, অস্থায়ী রসিদ প্রিন্ট করে, আর নেট ফিরলে বিক্রিগুলো ক্রমানুসারে পাঠিয়ে দেয়। শিফট চালু বা বন্ধ, ফেরত, পণ্য বদল আর বাকির টাকা জমা — এগুলোর জন্য নেট ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হয়।

অনলাইন স্টোরের সাথে স্টক মিলে থাকবে?

হ্যাঁ। দোকান আর ওয়েবসাইট একই স্টক থেকে বিক্রি করে, তাই কাউন্টারে বিক্রি হওয়া পণ্য অনলাইনে আর দেখায় না। চাইলে কোনো পণ্য অনলাইনে শুধু “দোকানে পাওয়া যায়” হিসেবেও দেখাতে পারেন।

বাকিতে বিক্রি করে হিসাব রাখা যাবে?

হ্যাঁ। চেনা গ্রাহককে বাকিতে বিক্রি করলে টাকাটা তাঁর হিসাবে ওঠে। যেদিন খুশি কাউন্টারে টাকা নিন, স্টেটমেন্ট প্রিন্ট করুন, বা আপনার SMS কোটা থেকে মনে করানোর SMS পাঠান।

রসিদটা কি VAT চালান?

দোকানের BIN থাকলে রসিদটা মূসক-৬.৩ এর আদলে ছাপা হয়, প্রতিটা লাইনে VAT সহ। তবে এটা NBR-এর ইলেকট্রনিক চালান ব্যবস্থার সাথে যুক্ত নয়।

একাধিক শাখা চালানো যাবে?

একাধিক জায়গায় স্টক রাখা Business Plan-এর অংশ। POS Add-on এর সাথে কাজ করে, কিন্তু এটা POS-এর মধ্যে ধরা নেই।

দোকান ও POS

দোকান আর ওয়েবসাইট — চলুক একই সিস্টেমে।

একটাই স্টক, একটাই ড্রয়ারের হিসাব, একটাই খাতা — আর এমন কাউন্টার, যা কর্মীরা এক বিকেলেই শিখে নেন।