দোকান চালান যেকোনো স্ক্রিন থেকে
ডেস্কটপ অ্যাপে একটা Windows বা Linux কম্পিউটারেই আপনার ব্যাক অফিস আর দোকানের কাউন্টার। ফোন অ্যাপে অর্ডার, স্টক আর কাস্টমারের মেসেজ থাকে পকেটে। দুটোতেই ঢোকেন আপনার আগের অ্যাকাউন্ট দিয়ে।
ভার্সন 1.1.5 · 17.6 MB · সাইন করা ইনস্টলার (.exe)
ভার্সন 1.1.5 · 19.7 MB · আর্কাইভ (.tar.gz), সাথে ইনস্টল স্ক্রিপ্ট
- সব প্ল্যানে বিনা খরচে ইনস্টল
- দোকানের অ্যাকাউন্ট দিয়েই সাইন ইন
- নিজে নিজেই আপডেট হয়
দুটো অ্যাপ, একটাই অ্যাকাউন্ট
কাউন্টারের কম্পিউটারে ডেস্কটপ অ্যাপ, পকেটে ফোন অ্যাপ। একটা নিন, বা দুটোই।
ডেস্কটপ অ্যাপ
Windows বা Linux কম্পিউটারে ব্যাক অফিস আর দোকানের কাউন্টার।
- বারকোড স্ক্যান, রসিদ আর ক্যাশ ড্রয়ারসহ কাউন্টার
- ইন্টারনেট গেলেও বিক্রি থামে না
- পুরো ব্যাক অফিস এক উইন্ডোতে
Windows
ভার্সন 1.1.5 · 17.6 MB · সাইন করা ইনস্টলার (.exe)
কী লাগবে আর ফিঙ্গারপ্রিন্ট
- Windows 10 বা 11, 64-bit
- ডিস্কে মোটামুটি 100 MB খালি জায়গা
- সাইন ইনের জন্য ইন্টারনেট
SHA-256462edeeabbd908722599e7cd058d059e6a43b7a2fbc45d139aedb651ea60331f
Linux
ভার্সন 1.1.5 · 19.7 MB · আর্কাইভ (.tar.gz), সাথে ইনস্টল স্ক্রিপ্ট
কী লাগবে আর ফিঙ্গারপ্রিন্ট
- Ubuntu 22.04 বা তার পরের, Debian 12 বা এমন কিছু — 64-bit
- GTK 3 আর ডেস্কটপ সেশন
- সাইন ইনের জন্য ইন্টারনেট
SHA-2562fcec15d7a940448cb7dc2e79df9009ebfa6d4c31b2d68e389bb9dad71cd2342
ফোন অ্যাপ
অর্ডার, স্টক আর কাস্টমারের মেসেজ — যেখানেই থাকুন।
- নতুন অর্ডার আর আজকের বিক্রি এক নজরে
- অর্ডার থেকেই কুরিয়ার বুক
- Messenger-এর সব মেসেজ এক ইনবক্সে
Android
ভার্সন 1.1.5 · 101.5 MB · Google Play, বা APK ফাইল
কী লাগবে আর ফিঙ্গারপ্রিন্ট
- Android 7.0 বা তার পরের
- ইন্টারনেট
SHA-256ec8e2211add50524a30b85354a9bfc5ac18ba90b41995ca1a79123c4cfbf0e83
iPhoneশিগগিরই আসছে
শিগগিরই App Store-এ আসছে। ততদিন ফোনের ব্রাউজারে Onescle চালান।
তিন ধাপেই চালু
- 1
ডাউনলোড
ওপর থেকে আপনার ডিভাইস বেছে নিন। প্রতিটা বাটনের পাশে ভার্সন আর ফাইলের সাইজ লেখা আছে।
- 2
ইনস্টল
ইনস্টলার চালান, Linux হলে ফাইলটা খুলে স্ক্রিপ্ট চালান। নিচের গাইডে প্রতিটা ধাপ দেওয়া আছে।
- 3
সাইন ইন
ওয়েবে যে অ্যাকাউন্ট আছে, সেটা দিয়েই। আপনার দোকান, পণ্য আর অর্ডার আগে থেকেই সেখানে পাবেন।
ব্যাক অফিস আর দোকানের কাউন্টার, এক অ্যাপেই
ওয়েব ড্যাশবোর্ডে রোজ যা করেন তার সবই, সারাদিন খোলা থাকা এক উইন্ডোতে — সাথে কাউন্টারে এমন কিছু কাজ, যা শুধু কম্পিউটারে ইনস্টল করা অ্যাপই পারে।
সত্যিকারের দোকানের কাউন্টার
যেকোনো USB বা Bluetooth স্ক্যানারে বারকোড স্ক্যান করুন। এক বিলেই নগদ, bKash, Nagad, কার্ড বা বাকি নিন, খুচরা ফেরত দিন। বিল ধরে রাখুন, পণ্য বদলে দিন, দিনের শেষে ড্রয়ার গুনে শিফট বন্ধ করুন।
প্রিন্টের ঝামেলা ছাড়াই রসিদ
একবার রসিদের প্রিন্টার বেছে দিন, তারপর প্রতিটা বিক্রির রসিদ সোজা সেখানেই বের হয় — 58 mm, 80 mm বা A4, দোকানের লোগো, বারকোড আর QR কোডসহ। বাংলাও ঠিকঠাক প্রিন্ট হয়।
ক্যাশ ড্রয়ার নিজেই খোলে
রসিদের প্রিন্টারে লাগানো ড্রয়ার নগদ বিক্রির পর নিজেই খুলে যায়। এমনি খুলতে হলে “ড্রয়ার খুলুন” চাপুন, কারণ লিখুন — সেটা কাজের খাতায় থেকে যায়।
ইন্টারনেট গেলেও বিক্রি চলে
কম্পিউটারে যা জমা আছে তা দিয়ে সাত দিন পর্যন্ত কাউন্টার চালু হয়। বিক্রিগুলো ক্রমানুসারে জমা থাকে, ইন্টারনেট ফিরলেই চলে যায়। একই বিক্রি কখনো দুবার লেখা হয় না।
পুরো ব্যাক অফিস
কুরিয়ার বুকিংসহ অর্ডার, পণ্য ও ভ্যারিয়েন্ট, ক্যাটাগরি, স্টক, কাস্টমার, ডিসকাউন্ট, ইনবক্স, শিপমেন্ট, পেমেন্ট, রিপোর্ট, টিম আর সেটিংস — ওয়েবের নিয়মেই।
নিজেই নিরাপদে আপডেট হয়
নতুন ভার্সন এলে অ্যাপ নিজেই ডাউনলোড করে, আমাদের প্রকাশ করা ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলিয়ে দেখে, তারপর ইনস্টল করে। না মিললে ফাইলটা মুছে ফেলে — কখনো চালায় না।
কাউন্টার হলো POS অ্যাড-অন
কাউন্টারে বিক্রি, রসিদ, ক্যাশ ড্রয়ার আর শিফট — এগুলো POS-এর অংশ, যা যেকোনো প্ল্যানের সাথে বছরে একবার নিতে হয়। ডেস্কটপ অ্যাপের বাকি সবকিছু আপনার প্ল্যান অনুযায়ী চলে, ঠিক ওয়েবের মতো।
দোকান থাকুক পকেটে
যেখানেই থাকুন — আজকের অর্ডার দেখুন, কাস্টমারকে উত্তর দিন, দাম ঠিক করুন।
- হোম স্ক্রিনেই নতুন অর্ডার, সাথে আজকের বিক্রি, অর্ডার আর নতুন কাস্টমার
- অর্ডার কনফার্ম, প্যাক, শিপ বা বাতিল — একটা একটা করে বা একসাথে অনেকগুলো; অর্ডার থেকেই Steadfast, Pathao বা Carrybee বুক করুন
- পাঠানোর আগেই ঝুঁকির হিসাব আর কাস্টমারের আগের অর্ডার
- ছবি বা লিংক থেকে পণ্য যোগ করুন, বর্ণনা লিখে দেবে AI
- বারকোড স্ক্যান করে পণ্য খুঁজুন বা স্টক গুনুন
- Messenger-এর কথাবার্তা আর দোকানের সব সতর্কবার্তা এক ইনবক্সে
- আঙুলের ছাপ বা চেহারা দিয়ে অ্যাপ লক


যা পাচ্ছেন

কয়েক মিনিটেই ইনস্টল
আপনার ডিভাইস বেছে নিন। প্রতিটা গাইড শেষ হয় সাইন ইন করে বিক্রির জন্য তৈরি অবস্থায়।
- 1
ইনস্টলার ডাউনলোড করুন
ওপরে “Windows-এর জন্য ডাউনলোড” চাপুন। ফাইলের নাম হবে Onescle-<version>-setup.exe।
- 2
ফাইল মিলিয়ে নিন (চাইলে)
PowerShell-এ নিচের কমান্ড চালিয়ে যে ফিঙ্গারপ্রিন্ট আসে, সেটা এই পেজের SHA-256-এর সাথে মেলান। দুটো হুবহু এক হতে হবে।
Get-FileHash .\Onescle-*-setup.exe -Algorithm SHA256 - 3
ইনস্টলার চালান
ফাইলে ডাবল-ক্লিক করে ধাপগুলো মেনে চলুন। ইনস্টলারটা ডিজিটালি সাইন করা। তবু নতুন ভার্সনের প্রথম কয়েকদিন Windows ফাইলটা চিনে নেওয়া পর্যন্ত “Windows protected your PC” দেখাতে পারে: More info চাপুন, প্রকাশকের নাম আছে কিনা দেখুন, তারপর Run anyway। এই কম্পিউটারটাই যদি কাউন্টার হয়, “Windows চালু হলে Onescle খুলুন” টিক দিয়ে রাখুন।
- 4
সাইন ইন করুন
আপনার Onescle অ্যাকাউন্টের ইমেইল বা ফোন নম্বর আর পাসওয়ার্ড দিন। দুই ধাপের যাচাই চালু থাকলে অথেনটিকেটর অ্যাপের কোডটাও দিন।
- 5
কাউন্টার সাজিয়ে নিন
ওপরের বারে ⚙ সেটিংস খুলে রসিদের প্রিন্টার, কাগজের মাপ আর (থাকলে) ক্যাশ ড্রয়ার বেছে নিন। স্ক্যানার ঠিক আছে কিনা দেখতে স্ক্যানার বক্সে যেকোনো কিছু স্ক্যান করুন।
ফিঙ্গারপ্রিন্ট কেন দিই
এখানের প্রতিটা ফাইলের একটা SHA-256 ফিঙ্গারপ্রিন্ট আছে। ফাইলের একটা বাইটও বদলালে — ডাউনলোড ভেঙে যাক বা কেউ ফাইলে হাত দিক — ফিঙ্গারপ্রিন্টও বদলে যায়। ডেস্কটপ অ্যাপ আপডেট ইনস্টলের আগে নিজেই এটা মিলিয়ে নেয়; আপনিও গাইডের কমান্ড দিয়ে ডাউনলোড করা ফাইল মিলিয়ে নিতে পারেন।
ইনস্টলের আগে যা জানতে চান
আরও কিছু জানার আছে? আমাদের টিম প্রতিটা মেসেজের উত্তর দেয়।
যোগাযোগ করুনঅ্যাপের জন্য কি আলাদা টাকা লাগে?
না। সব Onescle প্ল্যানে ডেস্কটপ আর ফোন অ্যাপ বিনা খরচে ইনস্টল করা যায়, আর ফিচার চলে আপনার প্ল্যান অনুযায়ী — ওয়েবের মতোই। শুধু দোকানের কাউন্টার (POS) আলাদা: যেকোনো প্ল্যানের সাথে বছরভিত্তিক অ্যাড-অন।
আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে?
না। ওয়েবে যে অ্যাকাউন্ট ব্যবহার করেন, সেটা দিয়েই সাইন ইন করুন। স্টাফরা নিজের অ্যাকাউন্টে ঢোকে, আর শুধু তাদের দায়িত্বে যা আছে তা-ই দেখে।
ক্যাশিয়ার কি ব্যাক অফিস না দেখে শুধু কাউন্টার চালাতে পারবে?
হ্যাঁ। টিমে সেই সদস্যকে “শুধু POS” করে দিন। সে সাইন ইন করেই সোজা কাউন্টারে যাবে, আর কিছু খুলতে পারবে না — এটা শুধু অ্যাপ না, সার্ভারও আটকে রাখে।
কোন রসিদ প্রিন্টার চলে?
আপনার কম্পিউটার যে প্রিন্টারে প্রিন্ট করতে পারে, সেটাই: ড্রাইভার ইনস্টল করা 58 mm ও 80 mm থার্মাল প্রিন্টার, বা সাধারণ A4 প্রিন্টার। ক্যাশ ড্রয়ার চলে রসিদের প্রিন্টারে লাগানো থাকলে, বা নেটওয়ার্ক প্রিন্টারের ঠিকানা দিয়ে।
কাউন্টারে ইন্টারনেট চলে গেলে কী হবে?
কাউন্টার জমা রাখা পণ্যের তালিকা থেকে বিক্রি চালিয়ে যায়, একটা অস্থায়ী রসিদ প্রিন্ট করে, আর ইন্টারনেট ফিরলে বিক্রিগুলো ক্রমানুসারে পাঠিয়ে দেয়। তবে ফেরত, পণ্য বদল আর বাকির জন্য ইন্টারনেট লাগবে।
আপডেট কীভাবে হয়?
নতুন ভার্সন এলে ডেস্কটপ অ্যাপ “আপডেট” দেখায়, ডাউনলোড করে, ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে ইনস্টল করে। Android অ্যাপ আপডেট হয় Google Play থেকে।
Mac-এর জন্য অ্যাপ আছে?
এখনো নেই। Mac-এ ব্রাউজারে ওয়েব ড্যাশবোর্ড চালান — ডেস্কটপ অ্যাপে যা আছে, তার সবই সেখানে পাবেন।
এখনো দোকান খোলেননি?
পাঁচ মিনিটে ওয়েবে আপনার Onescle দোকান খুলুন, তারপর যেকোনো অ্যাপ থেকে সাইন ইন করুন।
